• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৬:০০
অ+
অ-
এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনজন নারী কর্মী এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হলেন।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এয়ারলাইন্স ও ট্যুরিজম সেক্টরের বিভিন্ন বিভাগে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় মোট ১০ নারী কর্মীকে অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে বেস্ট ট্রেইনার হিসেবে কেবিন সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার মুক্তা ওয়াহিদ, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের অ্যাসিট্যান্ট ম্যানেজার মৌসুমী আকতার ও সেলস্ অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হন।

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ ট্যুরিজম বোরর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, এটিজেএফবির প্রেসিডেন্ট তানজিম আনোয়ার, সেক্রেটারি বাতেন বিপ্লবসহ অন্যান্য অতিথিরা।

বিজ্ঞাপন

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়এভিয়েশনইউএস বাংলা এয়ারলাইন্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্টের অফিসিয়াল এয়ারলাইন পার্টনার

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্টের অফিসিয়াল এয়ারলাইন পার্টনার

দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল : বিমানমন্ত্রী

দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল : বিমানমন্ত্রী