• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

বিমানবন্দরে লাগেজ চুরি, যাত্রীর এক বছরের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৫, ১৫:২২
অ+
অ-
বিমানবন্দরে লাগেজ চুরি, যাত্রীর এক বছরের কারাদণ্ড

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় আরমান হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। মঙ্গলবার বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার রাতে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার সময় ওই যাত্রীকে আটক করা হয়। এর আগে ৩ নভেম্বর সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটযোগে রিয়াদ থেকে ঢাকায় আসেন আরমান। এরপর তিনি ইমিগ্রেশন সম্পন্ন করে বেল্ট নম্বর-২ এ যান। সেখানে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ দেওয়া হচ্ছিল। সেই বেল্টে গিয়ে আরমান দুটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরের ড্রাইভওয়ের কিছু অংশের সিলিং প্যানেল খসে পড়েছে
পুশকার্টের ধাক্কায় চাকা নষ্ট, শাহজালালে আটকা এয়ার ইন্ডিয়ার প্লেন

বিজ্ঞাপন

এরপর ৯ নভেম্বর তিনি পুনরায় অন্য বেল্ট থেকে আরও একটি লাগেজ  নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

ভুক্তভোগী কাউছার মাহমুদ জানান, অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপ নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত যাত্রী আরমান হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাহজালাল বিমানবন্দরঢাকা সিটিঅপরাধএভিয়েশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

দীর্ঘ ছুটিসায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়