বিজ্ঞাপন

মালয়েশিয়ান ট্যুরিজমে ভ্রমণপিপাসুদের ভিড়, বাতিক এয়ারে বিশেষ মূল্যছাড়

অ+
অ-
মালয়েশিয়ান ট্যুরিজমে ভ্রমণপিপাসুদের ভিড়, বাতিক এয়ারে বিশেষ মূল্যছাড়

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্টে’ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে মালয়েশিয়ান ট্যুরিজম প্যাভিলিয়ন। বিশেষ করে বাতিক এয়ারের স্টলে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এয়ারলাইন্সটি বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

বাতিক এয়ার জানায়, ঢাকা থেকে কুয়ালালামপুরে ওয়ানওয়ে টিকিটের মূল্য সর্বনিম্ন ৩০ হাজার ৮৮৯ টাকা এবং পেনাং, ল্যাংকাউই, জোহর বাহরু বা সিবুর মতো গন্তব্যে মাত্র ৩৩ হাজার ৯২৯ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া বাতিক এয়ারের মাধ্যমে কুচিংয়ে ৩৪ হাজার ৫৩৯ এবং তাওয়াউ বা মিরিতে ওয়ানওয়ে টিকিট মিলছে মাত্র ৩৪ হাজার ৭৮৯ টাকায়। বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করে বিশ্বের ৬২টি গন্তব্যে যাত্রী পৌঁছে দিচ্ছে এই এয়ারলাইন্সটি।

সাশ্রয়ী ভাড়ায় উন্নত সেবার নিশ্চয়তা পাওয়ায় সাধারণ পর্যটকদের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও বাতিক এয়ারের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। 

বিজ্ঞাপন

মেলার দ্বিতীয় দিন শুক্রবার দুপুরের পর থেকে সোনারগাঁও হোটেলের বলরুম এলাকায় দর্শনার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে। ছুটির দিন হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই আগামীর ভ্রমণ পরিকল্পনা সাজাতে মেলায় এসেছেন।

মালয়েশিয়ান ট্যুরিজম স্টলে সরেজমিনে দেখা যায়, বাতিক এয়ারের প্রতিনিধিরা দর্শনার্থীদের টিকিটের মূল্য এবং বিভিন্ন দেশের রুট ম্যাপ বুঝিয়ে দিতে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে বিকেলের দিকে প্যাভিলিয়নে তরুণ ও শিক্ষার্থী পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কম খরচে সরাসরি ফ্লাইট এবং ট্রানজিট সুবিধা থাকায় অনেকেই মেলা থেকেই টিকিট বুকিংয়ের প্রাথমিক কাজ সেরে নিচ্ছেন।

স্কাই বাংলা এভিয়েশনের (বাতিক এয়ারের জিএসএ) ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) গোলাম মোহাম্মদ সাকলায়েন সেলিম বলেন, ঢাকা ট্রাভেল মার্টে আমরা যেভাবে দর্শনার্থীদের সাড়া পাচ্ছি, তা অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য সাশ্রয়ী ভাড়া, উন্নত কানেক্টিভিটি এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে সহজ যাতায়াতের সুযোগ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ ভ্রমণপিপাসুদের মধ্যে বাতিক এয়ারের অফারগুলো ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আমরা আশা করছি, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি যাত্রী আমাদের সেবা গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

এআর/এমএসি/এমএসএ