• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. চট্টগ্রাম

চিরকুটে ‘আমি ব্যর্থ একজন মানুষ’ লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকচবি
১ নভেম্বর ২০২৪, ১৪:৫৮
অ+
অ-
চিরকুটে ‘আমি ব্যর্থ একজন মানুষ’ লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামে এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার মরদেহের পাশ থেকে ‘আমি দুঃখিত, আমি ব্যর্থ একজন মানুষ’ ইংরেজিতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (০১ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্ল্যাট বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

নিহত তাজরিয়ান আহমেদ সোয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়।

আরও পড়ুন

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ অবস্থানে ঢাকা
নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও পর্যটকমুখর রাঙামাটি
সাবেক এমপি বদির ম্যানেজার জাফর র‍্যাবের হাতে গ্রেপ্তার

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, খোঁজ পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি তাজরিয়ান আহমেদ সোয়ারা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তার মরদেহ থানায় পাঠানো হচ্ছে। তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।

আতিকুর রহমান/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন