• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবিতে শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:৪১
অ+
অ-
ঢাবিতে শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে৷ 

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ করেন। 

এ সময় শিক্ষার্থীরা- ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে’; ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

‘ঘৃণাস্তম্ভ’ মোছার অনুমতি দেওয়ায় ঢাবি প্রক্টরের পদত্যাগের দাবি
ঢাবিতে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-দেয়াল লিখন সংরক্ষণের নির্দেশনা
মধ্যরাতে হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টা, আবার আঁকলেন শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা একজন খুনি যে কি-না দেশের দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। আমরা চাই, হাসিনার রাজনীতি আজীবন নিষিদ্ধ করা হোক। তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। আপনারা যদি শেখ হাসিনাকে আবার রাজনীতি করার সুযোগ দেন আপনারাও টিকতে পারবেন না।

কেএইচ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়শেখ হাসিনাছাত্রদলবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনঅন্তর্বর্তীকালীন সরকারছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’