• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ৯ প্রস্তাবনা ঢাবি শিবিরের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭
অ+
অ-
ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ৯ প্রস্তাবনা ঢাবি শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে ৯ প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা দেন সংগঠনটির নেতারা। 

সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন— ঢাবি শিবিরের সেক্রেটারি মো. মহিউদ্দীন।

আরও পড়ুন

পুলিশ থেকে সহজে সেবা পান না ৯০ শতাংশ শিক্ষার্থী
‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচি ঘোষণা ঢাবি ছাত্রীদের
ঢাবিতে ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’ নামে সংগঠনের আত্মপ্রকাশ

বিজ্ঞাপন

ডাকসু সংস্কারে শিবিরের প্রস্তাবনাগুলো হলো- 

১. লক্ষ্য ও উদ্দেশ্যে ধারা ২(ক) সংস্কার করতে হবে।

২. ডাকসুর 'লক্ষ্য ও উদ্দেশ্য'-এ নিম্নোক্ত ধারাসমূহ সংযুক্ত করতে হবে- (ক) ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করা। (খ) শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

বিজ্ঞাপন

৩. ডাকসুর কার্যাবলিতে শিক্ষার্থীদের স্বার্থরক্ষা ও গণতন্ত্র চর্চা সংশ্লিষ্ট কার্যক্রমের উল্লেখ থাকতে হবে।

৪. সংসদের অনির্বাচিত সভাপতির স্বেচ্ছাচারী ক্ষমতা সীমিত করতে হবে ও কার্যনির্বাহী পরিষদকে শক্তিশালী করতে হবে। 

৫. ডাকসুকে যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে নির্দিষ্ট কিছু সম্পাদকীয় পদের পরিবর্তন, পরিমার্জন ও সংযোজন করতে হবে।

৬. বিদ্যমান সংসদের মেয়াদ শেষ হওয়ার সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আরোপ করতে হবে।

৭. যেকোনো সময়ে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের যে ক্ষমতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকে প্রদান করা হয়েছে সেটির পরিবর্তন করতে হবে এবং ডাকসু গঠনতন্ত্র সংশোধনের এখতিয়ার ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরকে প্রদান করতে করতে হবে।

৮. নির্বাহী কমিটির সভায় যেকোনো অ্যাজেন্ডা আলোচনা করার জন্য সভাপতির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করতে হবে।

৯. গঠনতন্ত্রের অনুল্লিখিত বিষয়সমূহের ক্ষেত্রে সভাপতির একক সিদ্ধান্তের পরিবর্তে সংসদের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।

প্রস্তাবনায় ডাকসুর কিছু সম্পাদকীয় পদের পরিবর্তন পরিমার্জন ও সংযোজনের কথা উল্লেখ করে বলা হয়, বর্তমান গণতন্ত্র অনুযায়ী ‘স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক’ পদের পরিবর্তে ‘স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’ দাবি জানানো হয়। এর ব্যাখ্যায় তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারী বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও জুলাই এর গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটকে ধারণ করে দেশের সার্বভৌমত্বের সুরক্ষা মৌলিক মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ পারস্পরিক সম্প্রীতি ও বাংলাদেশের জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই সম্পাদক।

তারা বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী ‘কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক’ পদের পরিবর্তে ‘পাঠাগার, পাঠ কক্ষ ও কমন রুম বিষয়ক সম্পাদক’ ও ‘ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক’ এর দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক কাজী আশিক, সাবেক প্রচার সম্পাদক হোসেন মোহাম্মদ জুবায়ের, সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়শিবিরছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল