• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

কৃষির সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজের বিকল্প নেই : কৃষি সচিব

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২
অ+
অ-
কৃষির সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজের বিকল্প নেই : কৃষি সচিব

বাংলাদেশের কৃষির বিভিন্ন গবেষণাধর্মী প্রতিষ্ঠান প্রতি বছর বিভিন্ন শস্যের নানাবিধ জাত উদ্ভাবন করছে। সহস্রাধিক উদ্ভাবিত নতুন জাতের মধ্যে কোনগুলো মাঠ পর্যায়ে ভালো ফলাফল করছে, তা প্রতিনিয়ত তদারকি করতে হবে। শুধু নতুন জাত উদ্ভাবনে সীমাবদ্ধ থাকলে চলবে না, উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে প্রয়োগ নিশ্চিতে কাজ করতে হবে। কৃষি ও কৃষকের স্বার্থে মাঠ পর্যায়ে কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার বিকল্প নেই। এই কাজে যে কোনো সহায়তা সরকার করবে।

বিজ্ঞাপন

‘ময়মনসিংহ অঞ্চলে বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক’ আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

গতকাল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের যৌথ আয়োজনে বিনা মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন

সহকারী প্রক্টরের গায়ে হাত তুললেন নারী শিক্ষার্থী
দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ঠিক নেই : রাবি উপাচার্য
জাবিতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

বিজ্ঞাপন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

এ ছাড়া বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক ও উদ্যোক্তাগণ এতে উপস্থিত ছিলেন।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কৃষি সংবাদকৃষি মন্ত্রণালয়বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’