• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবি প্রো-ভিসির সঙ্গে স্পেনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১২
অ+
অ-
ঢাবি প্রো-ভিসির সঙ্গে স্পেনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্প্যানিশ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার বিষয়ক ইন্ডিটেক্স চেয়ার অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরাসহ ১৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় স্পেনের ভিজিটিং প্রফেসর মারিয়া আম্পারো পোর্টা রিভাস উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। 

আরও পড়ুন

জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রাম : শিক্ষায় নারীর অগ্রযাত্রা
ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে উত্তর সরবরাহ, ২ বোন আটক

বিজ্ঞাপন

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ক যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

কেএইচ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়স্পেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’