• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঢাবি
১৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৮
অ+
অ-
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (গ ইউনিট) বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে বিজ্ঞান শাখা থেকে ৪৯৩ জন এবং মানবিক শাখা থেকে ১৪২ জন উত্তীর্ণ হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের শনিবারের (১৯ এপ্রিল) মধ্যে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করতে বলা হয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের আসন সংখ্যা ৯৫টি (কোটাসহ) এবং মানবিকের জন্য আসন বরাদ্দ রয়েছে ২৫টি।

আরও পড়ুন

নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত না করেই ডাকসুর টাইমলাইন ঘোষণা
ঢাবি ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের শুধু বিজ্ঞান ও মানবিক শাখার ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিলের তারিখের মধ্যে (ব্যবসায় শিক্ষা ইউনিট+অন্যান্য ইউনিট একই সঙ্গে পাসকৃত শিক্ষার্থীসহ) বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করবে।

প্রসঙ্গত, হাইকোর্টের রায়ে বাতিল হওয়ায় বাণিজ্য শাখার উপস্থিত পরীক্ষার্থীদের শুধু এমসিকিউ অংশের পরীক্ষা আগামী ১৭ মে বেলা তিনটায় পূর্বনির্ধারিত অঞ্চলে নতুন আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কেএইচ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা সিটিভর্তি পরীক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে ঈদের দুই জামাত

ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে ঈদের দুই জামাত

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক