• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা
কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি

৯ ঘণ্টা পরও অনশনে অনড় জাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
২৩ এপ্রিল ২০২৫, ২২:২৭
অ+
অ-
৯ ঘণ্টা পরও অনশনে অনড় জাবি শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে এবং কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় নতুন কলা ভবনের সামনে মহুয়া মঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে অনশন শুরু করেন তারা। রাত পৌনে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন চলছিল।

আনশনরত শিক্ষার্থীরা হলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল, চারুকলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আনজুম, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম ইমন ও জিয়াউদ্দিন আয়ান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাজী মেহরাব তুর্য।

আরও পড়ুন

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান
উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল

বিজ্ঞাপন

অনশনরত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আমরা কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন, কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সংহতি দৃঢ়, কিন্তু সরকারের অদৃষ্টি তাদের আন্দোলনকে অবজ্ঞা করছে। আমরা ঘোষণা করছি, কুয়েটের ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবো।

মেহেরব হোসেন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ