• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
১ মে ২০২৫, ০০:৪৭
অ+
অ-
৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৩১ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

আরও পড়ুন

৯ ঘণ্টা পরও অনশনে অনড় জাবি শিক্ষার্থীরা
জুলাই অভ্যুত্থানে জড়িত ২৮৯ নেতাকর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জাকসুর পূর্বের গঠনতন্ত্র বাতিল ঘোষণা করে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (জাকসু) বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। একই বছর প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ২৯ জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে।

মেহেরব হোসেন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি