• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
জাকসু নির্বাচন 

জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
৩ মে ২০২৫, ০০:০২
অ+
অ-
জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার (৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকসু ও হল সংসদের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা
জাবির ইতিহাস বিভাগে সাবেক-বর্তমানদের ‘হিস্ট্রি অব হিরোজ’ আয়োজন

বিজ্ঞাপন

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত ৩০ এপ্রিল রাত সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

জাবি ছাত্রশিবিরের ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাবি ছাত্রশিবিরের ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা