• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

জকসু নির্বাচন ২২ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০০
অ+
অ-
জকসু নির্বাচন ২২ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। পুনঃতফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৫তম সিন্ডিকেট (বিশেষ) সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে খুলছে। এ সময়ের মধ্যেই বাকি কাজগুলো শেষ করা হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।’

নির্বাচন কমিশনার ইতোমধ্যে জকসু নির্বাচন ২০২৫-এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

পরিবর্তিত তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট হবে ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার)। ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই দিনে, ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা। নির্বাচনী প্রচারণা চলবে ১৫ থেকে ২৭ ডিসেম্বর মোট ১৩ দিন। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা হবে ভোটগ্রহণ শেষে একই দিন, আর ফল ঘোষণা করা হবে ৩০ বা ৩১ ডিসেম্বর।

এর আগে ভূমিকম্প আতঙ্কে ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। পরে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। 

এই সময়ে জকসু নির্বাচন কমিশন ডোপ টেস্টসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশও স্থগিত রাখা হয়।

বিজ্ঞাপন

এমএল/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ