• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১৭:৩৫
অ+
অ-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ড. রইস উদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 

আরও পড়ুন
এবারের বইমেলায় জবির চার নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম
লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে

বিজ্ঞাপন

অধ্যাপক ড. রইস উদ্দিন এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, বিগত সরকারের সময় তিনি বিশ্ববিদ্যালয়ে একাধিকবার নানা ধরনের নিপীড়নের শিকার হন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি সরাসরি অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্মুখসারিতে নেতৃত্ব দেন তিনি।

এদিকে এদিন দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।

এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মাসউদকে চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এসব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে বলেও জানান তিনি।

এমএল/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়শিক্ষা মন্ত্রণালয়শিক্ষামন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল : কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

শিক্ষকদের ‘বদলি সফটওয়্যার’ পরীক্ষা, ইতিবাচক আলোচনা মন্ত্রণালয়ে

শিক্ষকদের ‘বদলি সফটওয়্যার’ পরীক্ষা, ইতিবাচক আলোচনা মন্ত্রণালয়ে

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন