• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ২২:১৮
অ+
অ-
জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং গত এক বছরে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন আইয়ুব ভুঁইয়া এবং এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা। এরপর সভাপতি উপস্থিত সদস্যদের এসব প্রতিবেদনের ওপর বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর ২৮ জন সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন– মীর লুৎফুল কবীর সাদী, ডিএম আমিরুল ইসলাম অমর, কাজিম রেজা, আহমেদ করিম, সৈয়দ আলী আসফার, এম. মোশাররফ হোসাইন, এম এ আজিজ, খন্দকার আলমগীর হোসাইন, মন্জুরুল ইসলাম, আবদুল আউয়াল ঠাকুর, বাবুল তালুকদার, নূরুল হাসান খান, মোশাররফ হোসেন ইউসূফ, বাছির জামাল, শাহীন হাসনাত, দেলোয়ার হাসান, মো. মোদাব্বের হোসেন, সাঈদুল হোসেন সাহেদ, মুরসালিন নোমানী, বুলবুল আহমেদ, মো. এমরান হোসেন, শান্তা মারিয়া, নাঈম-উল-করিম, খন্দকার হাসনাত করিম, শাহীন চৌধুরী, মুহাম্মদ বাকের হোসাইন, খুরশীদ আলম ও মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন– কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন।

বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে– ঈদের পরে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠান, নতুন সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা তুলে দেওয়া এবং ভোট দেওয়ার জন্য প্রবেশন পিরিয়ড এক বছরের পরিবর্তে ছয় মাস করা।

এ ছাড়া অগঠনতান্ত্রিকভাবে প্রেস ক্লাব দখল ও ক্লাবের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সদস্যপদ স্থগিত থাকা ইলিয়াস খান ও সরদার ফরিদ আহমদকে প্রেস ক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

বিজ্ঞাপন

সভাপতি হাসান হাফিজ সদস্যদের পেশকৃত প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রেসক্লাবরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা