• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৬, ১৪:২১
অ+
অ-
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনতিবিলম্বে শাকসু নির্বাচনের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল বের করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো– ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিতে হবে দিয়ে দাও, শাকসু দিয়ে দাও’, ‘শাকসু নিয়ে টালবাহানা চলবে না, শাকসু দিয়ে দাও’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি।

বিক্ষোভকারীরা অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার এবং শাকসু নির্বাচনের সময়সূচি ঘোষণার দাবি জানান।

বিজ্ঞাপন

এমএসআই/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্ববিদ্যালয়নির্বাচনশিবিররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না