জবির নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তা। আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাট্যকলা বিভাগের চেয়ারম্যান এর মেয়াদ আগামী ১৯ ফেব্রুয়ারি তিন বছর পূর্ণ হবে বিধায় ওই বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তাকে পরবর্তী তিন বছরের জন্য নাট্যকলা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে তিন বছরের জন্য নিয়োগ কার্যকর হবে। এসময় তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
এমএল/এসএসএইচ