নির্বাচনে বিএনপির বিজয়ে জবি ইউট্যাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে জবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জবি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে সঞ্চলনা করেন ইউট্যাবের জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসির আহমদ। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো নাসির উদ্দীন।
স্বাগত বক্তব্যে জবি ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, আওয়ামী আমলে সব থেকে বেশি নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। সকল আন্দোলন সংগ্রামে তারা বিশাল ভূমিকা পালন করে। ৫ আগস্টের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, আল্লাহ এই মজলুম দলটির উত্তম প্রতিদান দিয়েছেন। দীর্ঘদিনের শোষিত এই দলটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলটি ফের স্বগৌরবে ফিরেছে। আমরা অনেক খুশী।
জবি শিক্ষক সমিতির সভাপতি ও ইউট্যাবের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. রইছ ইদদীন বলেন, দীর্ঘ ১৭ বছর এই দলটি অনেক বঞ্চনা সহ্য করেছে। নজিরবিহীন একটি নির্বাচন পেয়েছি আমরা। আল্লাহর কাছে শুকরিয়া। আমরা খুবই আশাবাদী ছিলাম। আল্লাহর রহমতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে ও বিএনপিকে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। আল্লাহর কাছে শুকরিয়া।
দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ, বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইসলামের ইসলাম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএল/এনএফ