ঢাবির বটতলায় ‘সমগীত বসন্ত উৎসব’ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের বটতলায় আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সমগীত বসন্ত উৎসব ২০২৬’। প্রতি বছরের ধারাবাহিকতায় সাংস্কৃতিক সংগঠন সমগীত এই উৎসবের আয়োজন করছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বার্তায় সংগঠনটি এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী এই উৎসব চলবে। উৎসবে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন সমগীতের শিল্পীরা। অধ্যাপক আহমেদ কামাল এই বছর সমগীতের শ্রদ্ধার্হ্য গ্রহণ করবেন। বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উৎসবে গান পরিবেশন করবেন কফিল আহমেদ, অরূপ রাহী, কৃষ্ণকলি, সায়ান ও ওয়ারদা আশরাফ। অংশ নেবে বেতাল, লক্ষ্যাপাড়, আনন্দ ধারা স্কুল, সমগীত ও গঙ্গাফড়িং। নৃত্যে থাকবে আদিবাসী নাচের দল তপস্যা এবং শিশুদের সংগঠন আমরা ও আমাদের পাঠশালা।
সমগীত জানায়, দুই দশকের এই আয়োজন প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করাই এই উৎসবের মূল লক্ষ্য।
ওএফএ/বিআরইউ