মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাকসুর মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর চাকসু ভবনের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে বুদ্ধিজীবী চত্বরে এসে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে দুর্নিবার শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।
মিছিলে চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন উপস্থিত ছিলেন। এ সময় রমজানে মাসের পবিত্রতা রক্ষা করতে মুসলমানদের প্রতি আহ্বান জানান চাকসুর প্রতিনিধিরা।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজহার উল ইসলাম বলেন, “পবিত্র রমজান মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেছেন। আমরা রমজান মাসে যেন পবিত্রতা রক্ষা করতে পারি, শিক্ষার্থীদের কাছে সেই আহ্বান জানিয়ে আজকে স্বাগত মিছিল করেছি।”
আতিকুর রহমান/এমটিআই