ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক করা হয়েছে মিফতাহুল হোসাইন আল মারুফকে, বায়তুল মাল সম্পাদক হিসেবে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুসলিমুর রহমান।
কমিটিতে ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইকবাল হায়দার, ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ এবং আইটি সম্পাদক করা হয়েছে হাসানুল বান্নাকে। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনাস বিন মুনির এবং দাওয়াহ সম্পাদক করা হয়েছে আশিকুর রহমান সাকিবকে।
এছাড়া স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত এবং আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া) দায়িত্ব পেয়েছেন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করা হয়েছে নাঈম হোসেনকে এবং প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন মো. তাওকির হাসান। গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক পেয়েছেন মো. মাহবুব আলম (মিরাজ)।
এর আগে গত ৫ জানুয়ারি ২০২৬ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন মুহা. মহিউদ্দিন খান। এছাড়া আশিকুর রহমানকে সেক্রেটারি এবং মু. সাজ্জাদ হোসাইন খানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এসএআর/এমএন