• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
১৬ মার্চ ২০২৬, ২২:২৩
অ+
অ-
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি ২০১১ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে নদীজ পরিবেশ, কৃষি ভূমির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন উল্লেখযোগ্য। এ ছাড়াও তিনি জলবিজ্ঞান, অববাহিকা ব্যবস্থাপনা, জিআইএস এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

বিজ্ঞাপন

এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়

উপাচার্য হাছানাত আলীশিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : গৌরবের কীর্তি পেরিয়ে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : গৌরবের কীর্তি পেরিয়ে

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ৬ দিন বাড়ল

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ৬ দিন বাড়ল

দুই বিভাগ নিয়ে শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

দুই বিভাগ নিয়ে শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম