বাকৃবির এক মার্কেটে এসির তার চুরির চেষ্টা, আটক ১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের কে.আর. মার্কেটে অবস্থিত এস্টেট অফিসে এসির তার চুরির চেষ্টার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তি মো. শরীফুল ইসলাম (২৫)। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামি হিসেবে মো. ইলনের (৩০) নাম জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কে.আর. মার্কেটের এস্টেট অফিসের কক্ষ নম্বর ৩৮-এ এসির তার চুরির উদ্দেশে প্রবেশের চেষ্টা চালানো হয়। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের তথ্য পাওয়া যায় এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
সাখাওয়াত হোসেন সুমন/এসএইচএ