বিজ্ঞাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডাকবাক্সের উদ্বোধন

অ+
অ-
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডাকবাক্সের উদ্বোধন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডাক বিভাগের নতুন একটি বাক্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডাকবাক্সে চিঠি ফেলে কার্যক্রমের সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। 

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, নতুন এই ডাক বাক্স স্থাপনের ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে তাদের প্রয়োজনীয় চিঠিপত্র সহজে ক্যাম্পাস থেকেই প্রেরণ করতে পারবেন। এতে তাদের আর দূরে গিয়ে ডাকঘর খুঁজতে হবে না। ফলে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে । 

তিনি বলেন, বর্তমানে ডাক বাক্সের মাধ্যমে সেবা শুরু হলেও, ভবিষ্যতে ক্যাম্পাসে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠলে এখানে একটি পূর্ণাঙ্গ পোস্ট অফিস স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসময় রংপুর ডাক বিভাগের প্রতিনিধিগণ বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত সেবা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। 

বিজ্ঞাপন

উদ্বোধনকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম,  জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, রংপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইসরাত জাহান নূরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

রিপন শাহরিয়ার/এসএইচএ