• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মানিকগঞ্জ

মানিকগঞ্জে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি, ডাকাত নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
২১ এপ্রিল ২০২২, ১০:৩৩
অ+
অ-
মানিকগঞ্জে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি, ডাকাত নিহত

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। বুধবার (২০ এপ্রিল) মধ্য রাতে উপজেলার আলমমারা এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন, নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার কাওসার হোসেন।

তিনি জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এরপর সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ৮-১০ জনের এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ঘটনাস্থলে গেলে দুই পক্ষের গুলি বিনিময় হয়। এ সময় ঘটনাস্থলে একজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম কাজ করছে।

বিজ্ঞাপন

সোহেল হোসেন/এসপি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বন্দুকযুদ্ধনিহতর‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের