• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ২৩:৩৭
অ+
অ-
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

রাজধানীর খিলক্ষেত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন বরগুনা সদর উপজেলার ফুলঝুরি গ্রামের মো. রাজিব হোসেন (২৫), একই উপজেলার বাসুকি গ্রামের রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাচর গ্রামের ফরিদ জামান (৬৪)।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে খিলক্ষেতের খাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল জব্বার বলেন,  ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছিল বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো। এ সময় খিলক্ষেত খাপাড়া এলাকায় প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিক মাটির নিচে বিদ্যুতের তার বসানোর কাজে নিয়োজিত ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে একটি ট্রাক থেকে ক্রেনের মাধ্যমে বৈদ্যুতিক কেবল নামানো হচ্ছিল। এ সময় ক্রেনটি অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সঙ্গে স্পর্শ করলে পাঁচ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরে তাদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে তিনি।

এমএসি/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎস্পৃষ্টনিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

কান্না থামেনি স্বজনদের, জামাইয়ের কবর দেখতে এলেন শ্বশুর

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪কান্না থামেনি স্বজনদের, জামাইয়ের কবর দেখতে এলেন শ্বশুর

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু