• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১০

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
২৩ অক্টোবর ২০২৩, ১৭:২৭
অ+
অ-
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১০

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।  

বিজ্ঞাপন

বিকেল সোয়া ৫টার দিকে ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম হোসেন শিকদার ট্রেন দুর্ঘটনায় ১০ জন নিহতের বিষয়টি করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। বিস্তারিত পরে জানানো হবে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন

নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি
উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে ভৈরব যাচ্ছে রি‌লিফ ট্রেন
ভৈরবে যাত্রীবাহী ট্রেনকে মালবাহী ট্রেনের ধাক্কা, হতাহতের শঙ্কা

বিজ্ঞাপন

ভৈরবে বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল ঢাকা পোস্টকে বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধুর গোধুলী ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কন্টেইনারবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা পৌনে বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।  

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। উপস্থিত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের অভিযোগ, স্টেশনে মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। 

আমিনুল/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন দুর্ঘটনানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত