বিজ্ঞাপন

ভৈরবে ট্রেন দুর্ঘটনা

নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি

নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহতসহ আরও বহু মানুষ হতাহত হয়েছেন। হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেছেন পুলিশ ও ফায়ার সাভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে হতাহতদের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। 

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল ঢাকা পোস্টকে বলেন, আমরা বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

কেএ