• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কারচুপির অভিযোগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া  
৫ নভেম্বর ২০২৩, ১৬:১১
অ+
অ-
ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কারচুপির অভিযোগ
সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল ও আশুগঞ্জ) উপনির্বাচনে কয়েকটি কেন্দ্রে নৌকা মার্কায় উন্মুক্ত ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন সাবেক সংসদ সদস্য ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।

বিজ্ঞাপন

সাতটি ভোটকেন্দ্রে সূক্ষ্ম কারচুপির অভিযোগ তুলে জিয়াউল হক মৃধা বলেন, সরাইলের প্রায় সবকটি ইউনিয়নের ভোটকেন্দ্রে সরবরাহকৃত ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, যা সূক্ষ্ম কারচুপির অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এছাড়া আশুগঞ্জের শরীফপুর, আন্দিদিল, যাত্রাপুর, বড়তল্লা, টেকেরপাড়, চরচারতলা ও নাওঘাট কেন্দ্রে নৌকার জাল ভোট দেওয়া হয়েছে এবং আরও কয়েকটি কেন্দ্র দখলের পাঁয়তারা চলছে। আমি শরীফপুর কেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের দাবি করছি।

আরও পড়ুন

অনেকক্ষণ পর আসে দু-একজন ভোটার
নৌকার প্রার্থীর ভোটের পর ভোটারশূন্য কেন্দ্র

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন থেকে যে তালিকা আমাদের দেওয়া হয়েছে, সেই তালিকা আমরা ভোটের সরঞ্জামের সঙ্গে কেন্দ্রগুলোতে পাঠিয়েছি। এছাড়া কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপির দলছুট নেতা আবদুস সাত্তার ভূঞা ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে নির্বাচিত হন। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন তিনি। এরপর গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন সাত্তার।

এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না