• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

রেললাইন কেটে নাশকতা : কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

জেলা প্রতিনিধি, গাজীপুর
১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২৯
অ+
অ-
রেললাইন কেটে নাশকতা : কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

গাজীপুরে রেললাইন কেটে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান আজমল ভূঁইয়াসহ (৫০) সাতজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মো. হাসান আজমল ভূঁইয়া গাজীপুর মেট্রোপলিটন সদর থানার রাজবাড়ী উত্তরপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।

বাকি গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোণার মদন থানার বারই বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে জান্নাতুল ইসলাম (২৩), ময়মনসিংহের ভালুকা থানার বান্দীয়া এলাকার তাইজুদ্দীনের ছেলে মেহেদী হাসান (২৫), গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভানোয়া এলাকার তারিকুল ইসলাম দিপুর ছেলে জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), উত্তর ছায়াবিধি এলাকার মৃত সোলায়মান মোড়লের ছেলে শাহানুর আলম (৫৩), কানাইয়া পূর্বপাড়া এলাকার মৃত ওমেদ আলী মোল্লার ছেলে মো. সাইদুল ইসলাম (৩২) ও মধ্য ছায়াবিধি এলাকার আফতাফ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৮)।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত, আহত ১২
গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা
ট্রেনে নাশকতার ঘটনায় ট্রাস্কফোর্সের অভিযান, দুই গ্রাম পুরুষ শূন্য

প্রসঙ্গত, গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় গত বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকোমোটিভ মাস্টারসহ কয়েকজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

এই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মামলা হয়। ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে।

শিহাব খান/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন দুর্ঘটনাগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪