• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নড়াইল

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফিকে জরিমানা 

জেলা প্রতিনিধি, নড়াইল
২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২২
অ+
অ-
আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফিকে জরিমানা 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আসনের আরও তিন প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও মো. আনিসুর রহমান এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পোস্টার সঠিক জায়গায় না লাগিয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে দুপুরে মাশরাফি বিন মুর্তজাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গতকাল একই অপরাধে জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অন্যদিকে ঐক্যফ্রন্টের লতিফুর রহমানকে ৩ হাজার টাকা ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। 

আরও পড়ুন

আমি প্রত্যেকের ভোটে সংসদ সদস্য হতে চাই : মাশরাফি
নড়াইলে এসেই প্রচারণায় মাশরাফি
আপনারা আরেকটা বার আমার ওপর বিশ্বাস রাখেন : মাশরাফি

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় চার প্রার্থীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একদিনের মধ্যে প্রার্থীদের নিজ দায়িত্বে আচরণবিধি লঙ্ঘন করে যেসব পোস্টার লাগানো হয়েছে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাশরাফি মুর্তজাজরিমানাসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা