• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লালমনিরহাট

ঘাড় মটকে দেওয়ার হুমকি, সমাজকল্যাণমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
২৬ ডিসেম্বর ২০২৩, ০০:৫৯
অ+
অ-
ঘাড় মটকে দেওয়ার হুমকি, সমাজকল্যাণমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

লালমনিরহাট-২ আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে হুমকির লিখিত অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যার কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংপুর মহানগর আওয়ামী লীগে কার্যকারী সদস্য। তিনি স্বতন্ত্র প্রার্থী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হকের নির্বাচনী সমর্থক।

গোলাম মর্তুজা হানিফ তার অভিযোগে বলেন, গত ২৩ ডিসেম্বর সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বলতে শোনা যায়, সে দিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনো লোক চেনো না।

আরও পড়ুন

ফেনীতে নৌকার প্রচারণা শেষে টাকা বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান
নৌকাকে সমর্থন জানিয়ে সরে গেলেন ঈগল প্রতীকের প্রার্থী
আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফিকে জরিমানা

বিজ্ঞাপন

‘বিষয়টি আমার ও আমার পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। যে কোনো সময় আমি বা আমার সম্পদের ওপর হামলার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন ঘাড় মটকে দেওয়ার হুমকির মাধ্যমে আমাকে প্রাণনাশের প্রকাশ্য হুমকি ধামকি দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যা বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিয়াজ আহমেদ সিপন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী