• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জামালপুর

ডা. মুরাদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ নৌকা‌র সমর্থকদের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, জামালপুর 
২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০১
অ+
অ-
ডা. মুরাদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ নৌকা‌র সমর্থকদের বিরুদ্ধে

জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের (ঈগল প্রতীক) সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান হেলালের (নৌকা) সমর্থকদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। তারা ডা. মুরাদ হাসানের সমর্থক।

আহতরা হলেন– সাদ্দাম (৩২), রোকন (২৮), কফিল (২৫), ফারুক (২৫), ফরহাদ (২২), রুবেল (৩০), হামজা (১৮) ও দিলখোশ মিয়া (৪০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার শিমলাপল্লী গ্রামের তাড়িয়াপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ডা. মুরাদ হাসানের একটি নির্বাচনী প্রচারণা কেন্দ্র করা হয়। ওই কেন্দ্রে ডা. মুরাদ হোসেনের সমর্থকরা যাচ্ছিলেন। এসময় নৌকার প্রার্থীর সমর্থকদের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা করে ও প্রচারণা কেন্দ্র ভাঙচুর করে। এতে ১০ জন আহত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এবার শম্ভু-বাহারকে ইসিতে তলব
আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফিকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘন : সাকিব আল হাসানকে সতর্ক করল ইসি

ডা. মুরাদ হাসানের সহযোগী সাখাওয়াত হোসেন মুকুল বলেন, আমাদের সমর্থকরা একটি ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা কেন্দ্রে ছিল। নৌকা প্রতীকের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করে। এতে আমাদের ১০ জন আহত হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. মুরাদ হাসান। ২০২১ সালে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সংসদ সদস্য মুরাদ হাসানের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর জেরে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সব দলীয় পদপদবি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনি। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন ডা. মুরাদ হাসান।

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’