• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা
বরগুনা-১ আসন

নৌকার তিন নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, বরগুনা
৫ জানুয়ারি ২০২৪, ১৫:৩৩
অ+
অ-
নৌকার তিন নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

বরগুনা-১ আসনের (বরগুনা সদর, আমতলী ও তালতলী) নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর তিনটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ৪নং কেওরাবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ী এলাকায় একটি এবং ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া ও বুর্জিরহাট খোলা নামক এলাকায় দুটি ক্যাম্পে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট এম মুজিবুর রহমান কিসলু বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নৌকার কর্মীর গায়ে দুর্বৃত্তদের আগুন
রাজশাহীতে দুই ভোটকেন্দ্রে আগুন

ফুলঝুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মো. ইলিয়াস হোসেন বলেন, প্রতিদিনের মতো গত রাতে আমরা প্রচার ক্যাম্পে তালা দিয়ে বাড়ি চলে যাই। পরে সকালে খবর পাই আমাদের কয়েকটি প্রচার ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। পরে ক্যাম্পে এসে দেখি ক্যাম্প খোলা এবং ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম ঢাকা পোস্টকে বলেন, সরেজমিনে পরিদর্শন করে মনে হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হলেও এর পিছনে নাশকতামূলক কোনো পরিকল্পনা ছিল। ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করার কোনো পরিকল্পনা রয়েছে কি না সেটা আমরা তদন্ত করে দেখব। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনআওয়ামী লীগঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী