• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চুয়াডাঙ্গা

স্বামী-শাশুড়ি চাইতেন না ফেসবুকে ছবি দিক খুশি, এখন সব শেষ!

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
২৫ জানুয়ারি ২০২৪, ০৯:২৬
অ+
অ-
স্বামী-শাশুড়ি চাইতেন না ফেসবুকে ছবি দিক খুশি, এখন সব শেষ!

ফেসবুকে নিজের ছবি ও ভিডিও পোস্ট করা নিয়ে স্বামী-শাশুড়ির সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়ার স্কুলপাড়ায় ঘটনাটি ঘটেছে গতকাল। 

বিজ্ঞাপন

আত্মহত্যা করা ওই গৃহবধূর নাম খুশি খাতুন। ফেসবুকে ছবি-ভিডিও দেওয়া নিয়ে স্বামী-শাশুড়ির সঙ্গে মনোমালিন্য হয় খুশির। এরই জের ধরে গতকাল গলায় ফাঁস নেন খুশি। 

পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুশির স্বামীর নাম ওবাইদুল ইসলাম। আন্দুলবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তিনি।

বিজ্ঞাপন

খুশির স্বামী ওবাইদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, খুশি ফেসবুকে নিজের ছবি ও ভিডিও পোস্ট করতেন। তাকে ছবি-ভিডিও দিতে নিষেধ করা হলেও তিনি শুনতেন না।  

আরও পড়ুন

পাঞ্জাবিটা ধুয়ে রেখো, ছেলেকে নিয়ে মসজিদে যাব
তাবিজ দেওয়ার কথা বলে সে আমাকে ডেকে নেয়, এরপর...
হাত-পা ব্যথা, ওষুধ খেয়ে চামড়া ফেটে যায়, না ফেরার দেশে সিনথিয়া

তিনি আরও বলেন, শনিবার আমার বড় ভাইয়ের জন্মদিন উপলক্ষে ঘুরতে যাওয়ার কথা বলে খুশি। আমার কাছে নগদ কোনো টাকা না থাকায় তাকে ঘুরতে নিয়ে যেতে পারিনি। এরপর থেকে আমার সঙ্গে কথা বলতো না খুশি। গতকাল আমি কাজে ছিলাম। একজন আমাকে ডেকে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপরই জানতে পারি আমার স্ত্রী আত্মহত্যা করেছে। আমার সাড়ে ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক কলহের জের ধরেই খুশি খাতুন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জেনেছি। 

আফজালুল হক/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল