• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

জাবিতে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৭
অ+
অ-
জাবিতে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক গৃহবধূকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আব্দুল্লাহিল কাফি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ সকাল ৮টার দিকে আশুলিয়া থানায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী একটি মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের ছাত্র সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুরাদ ও ভুক্তভোগীর স্বামীর পূর্বপরিচিত মামুনুর রশিদ।

আরও পড়ুন

জাবিতে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি
জাবিতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ৪

বিজ্ঞাপন

এ ঘটনায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর, সাগর, হাসানুজ্জামান এবং সাব্বিরকে সাভার ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি জানান, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সকালে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে বিজ্ঞ আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণমামলাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার