• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পাবনা

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা রাজ্জাককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপাবনা
১৮ মার্চ ২০২৪, ০১:১৮
অ+
অ-
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা রাজ্জাককে গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলায় আব্দুর রাজ্জাক শেখ (৩৮) নামে চরমপন্থি দলের সাবেক এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

রোববার (১৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রাজ্জাক গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি। 

আরও পড়ুন

কুমিল্লায় গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় আটক ২
পল্লবীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত
সগিরা মোর্শেদ হত্যা, ২ আসামির যাবজ্জীবন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইফতার করে তারাবিহ নামাজের পর চা খাওয়ার জন্য মানিকনগর বাজারে যায় আব্দুর রাজ্জাক। এরপর ওখানকার একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এমন সময় দুটি মোটরসাইকেলযোগে ৫ থেকে ৬ জন মুখোশধারী যুবক এসে তাকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, আব্দুর রাজ্জাক চরমপন্থি দলের সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি সরকারের কাছে আত্মসমর্পণ করেন। এরপর স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন। হয়ত পূর্ব বিরোধের জেরে তাকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, নিহত আব্দুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, সেটি এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

রাকিব হাসনাত/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যাঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইজিপির বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি

আইজিপির বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ