• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বাগেরহাট

জমি দখলে নিতে ভ্যানচালককে মারধর, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবাগেরহাট 
৯ এপ্রিল ২০২৪, ২১:০৮
অ+
অ-
জমি দখলে নিতে ভ্যানচালককে মারধর, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের হয়ে জমি দখলে নিতে কবির হোসেন নামের এক ভ্যানচালককে মারধর করেছেন সন্নাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে ওই ভ্যানচালকের বাড়িতে গিয়ে সাদা পোশাকে লাঠি দিয়ে বেধরক মারধর করেন এই পুলিশ কর্মকর্তা। মারধরের ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে ওই পুলিশ কর্মকর্তার মারধরে ভ্যান চালক কবির শেখ (৪৫), তার স্ত্রী শিউলি বেগম (৪২) এবং শ্যালক রাজু শেখ (৩০) গুরুতর আহত হয়েছেন। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ভ্যানচালক কবির শেখ বলেন, স্থানীয় খলিল আকনের সঙ্গে জমিজমা নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে খলিল আকন আমার বাড়ির জমি দখলের চেষ্টা করে আসছিল। আজকে (মঙ্গলবার) দুপুরে হঠাৎ করে সন্নাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস আমার বাড়িতে আসেন। জমি থেকে ঘর সরিয়ে নেওয়ার জন্য চাপ দেন। জমির মালিক আমি, রেকর্ড, পর্চা, দলিল ও দাখিলা সব রয়েছে। আমি কেন জমি ছাড়ব। এরপরই লাঠি দিয়ে বেধরক মারপিট করে। এতে আমরা তিন জন আহত হয়েছি।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি সাদা টিশার্ট পড়া ওই পুলিশ কর্মকর্তা লাঠি দিয়ে বেধরক মারপিট করছেন। আর এক নারী চিৎকার করছে। তবে এ বিষয়ে প্রতিপক্ষ খলিল আকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, বিভাগীয় ব্যবস্থা হিসেবে ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে

শেখ আবু তালেব/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

রংপুরে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

রংপুরে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

৫০০ টাকা ধার না পেয়ে ভাবিকে খুন, দেবর গ্রেপ্তার

৫০০ টাকা ধার না পেয়ে ভাবিকে খুন, দেবর গ্রেপ্তার