• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

ঈদের একদিন আগেই ফাঁকা উত্তরের মহাসড়ক 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
১০ এপ্রিল ২০২৪, ১০:৪৫
অ+
অ-
ঈদের একদিন আগেই ফাঁকা উত্তরের মহাসড়ক 

রাত পোহালেই ঈদ। এর মধ্যেই যেন প্রিয়জনদের কাছে নীড়ে ফিরেছেন উত্তরের মানুষ। যার ফলে গতকাল বিকেল থেকে যানবাহন কমতে থাকা উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়ক এখন একদম ফাঁকা হয়ে গেছে। মহাসড়কে নেই আগের সেই কোলাহল, গাড়ির শব্দ ও মানুষের প্রিয়জনদের কাছে ফেরার তারা। মাঝে মাঝে কিছু যানবাহন চলাচল করা ছাড়া মহাসড়ক ফাঁকাই পড়ে থাকছে।

বিজ্ঞাপন

ঈদের আগের দিন বুধবার (১০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। 

বুধবার সকাল সোয়া ৯টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ ওয়াদুদ ঢাকা পোস্টকে বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গাড়ি নেই বললেই চলে। মাঝেমধ্যে দু-একটি যানবাহন চলাচল করছে। গতকাল বিকেল ৫টার পর থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করেছিল। 

তিনি আরও বলেন, এবার সবাই একটু আগে ছুটি পেয়েছেন। এছাড়াও সিরাজগঞ্জে মহাসড়কে যানজট না থাকায় বেশিরভাগ মানুষই ইতোমধ্যে নির্বিঘ্নে বাড়ি চলে গেছেন, এখন অল্পকিছু মানুষ যাচ্ছেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা, ঈদযাত্রায় নেই চিরচেনা যানজট

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে যানবাহন নেই বললেই চলে। মাঝে মাঝে অল্পকিছু গাড়ি চলাচল করছে। বাকি সময় মহাসড়ক ফাঁকাই থাকছে। এবারে সিরাজগঞ্জের মহাসড়কে কোনো ভোগান্তি না থাকায় সবাই আগেই পৌঁছে গেছেন। এবারে অনেকটা স্বস্তির ঈদযাত্রা হয়েছে। 

শুভ কুমার ঘোষ/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান

ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান

ঠাকুরগাঁওয়ে ১১৯৭ পরিবারে ইএসডিও’র ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ১১৯৭ পরিবারে ইএসডিও’র ঈদ উপহার বিতরণ

নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই : প্রতিমন্ত্রী রাজিব

নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই : প্রতিমন্ত্রী রাজিব