• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

এবার পদ্মা সেতুতে কমেছে টোল আদায় 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ 
১৫ এপ্রিল ২০২৪, ১৮:১৫
অ+
অ-
এবার পদ্মা সেতুতে কমেছে টোল আদায় 

পদ্মা সেতুতে গত বছরের ঈদুল ফিতরের চেয়ে এবারের ঈদুল ফিতরে যানবাহন চলাচল কমেছে। ফলে সেই সঙ্গে কমেছে টোল আদায়ও।

বিজ্ঞাপন

এবার ঈদের ছুটিতে ৯ থেকে ১৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু হয়ে এক লাখ ৪৬ হাজার ৫৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে টোল আদায় হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭০০ টাকা।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের সময় ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত পদ্মা সেতু দিয়ে এক লাখ ৬৩ হাজার ৭৭৮টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছিল ১৪ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৫৫০ টাকা। এ বছরের হিসাবে যানবাহন কমেছে ১৭ হাজার ২২৫টি। আর টোলের পরিমাণ গত বছরের তুলনায় কমেছে ১ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাওয়া প্রান্ত দিয়ে ৯ এপ্রিল ৩০ হাজার ৩৩০টি, ১০ এপ্রিল ১৭ হাজার ৫০৫টি, ১১ এপ্রিল ১১ হাজার ১৯৪টি, ১২ এপ্রিল ১৫ হাজার ৮৮৩টি  এবং ১৩ এপ্রিল ১২ হাজার ৮৯৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে মাওয়া প্রান্ত দিয়ে এ পাঁচ দিনে টোল আদায় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে পাঁচ দিনে যথাক্রমে ৯ এপ্রিল ১৪ হাজার ৮৭৪টি, ১০ এপ্রিল ৮ হাজার ৫১০টি, ১১ এপ্রিল ৭ হাজার ৪৬৫টি, ১২ এপ্রিল ১২ হাজার ১০০টি এবং ১৩ এপ্রিল ১৫ হাজার ৫৯৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।

বিজ্ঞাপন

এসব তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, এবার ঈদযাত্রায় ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনে ১৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ব.ম শামীম/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রাপদ্মা সেতুসেতুর টোল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন