• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১৭:১৬
অ+
অ-
ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

আসন্ন ঈদ সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের জন্য ফ্রি কুলি (প্রোটার) সেবা চালু করা হয়েছে। টার্মিনালে প্রবেশের পর থেকে লঞ্চ পর্যন্ত যাত্রীদের মালামাল ফ্রিতে ট্রলি দিয়ে বহন করবেন স্বেচ্ছাসেবকরা।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উন্নত সেবা দেওয়ার জন্য ট্রলি ও হুইলচেয়ার সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সরেজমিনে দেখা যায়, মন্ত্রীর কার্যক্রম উদ্ভাবনের আগ থেকেই ফ্রি ট্রলি সেবা পেয়েছেন যাত্রীরা। টার্মিনালের প্রবেশপথ থেকে ভারী মালামাল বহনকারী যাত্রীদের ফ্রি ট্রলি সার্ভিস দিতে স্বেচ্ছাসেবকদের ডাকতে দেখা যায়। ভিন্ন এ চিত্র দেখে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার ঢাকা পোস্টকে বলেন, নতুন সরকারের সময়ে যাত্রীদের কল্যাণে আরও উন্নত সেবা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরে পাঁচ দিন মোট ১০ দিনের জন্য যাত্রীদের ফ্রি কুলি (প্রোটার) সেবা দেওয়া হবে। যারা এখানে কুলি হিসেবে কাজ করতো তাদেরকে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে নিয়োগ দেওয়া হয়েছে। যাতে যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন। 

স্বেচ্ছাসেবকদের মজুরির বিষয়ে তিনি বলেন, যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন তাদের মজুরির বিষয়টি সদরঘাট লঞ্চ টার্মিনালের লেবার হ্যান্ডেলিং ইজারাদার দেখবেন। 

বিজ্ঞাপন

এ বিষয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের লেবার হ্যান্ডেলিং ইজারাদার ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক সুমন ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে আমাদের প্রায় ৩শ স্বেচ্ছাসেবক কাজ করছেন। তাদের মজুরি আমি ব্যক্তিগতভাবে দেবো। এছাড়া মন্ত্রীর একান্ত চাওয়াতে আমরা এই সেবা চালু করেছি। আশা করছি এই স্বেচ্ছাসেবকদের মজুরির জন্য সরকারি একটা বরাদ্দও পাবো।

এনআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরলঞ্চ চলাচলঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা