• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা

পায়রার তীরে ভেসে এলো মাথাবিহীন ২৫ ফুট লম্বা তিমি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরগুনা
২ জুলাই ২০২৪, ০১:৫২
অ+
অ-
পায়রার তীরে ভেসে এলো মাথাবিহীন ২৫ ফুট লম্বা তিমি

বরগুনার পায়রা নদীর তীরে ভেসে এসেছে মাথাবিহীন একটি বিশাল আকৃতির তিমি। অর্ধগলিত ভেসে আসা তিমিটি প্রায় ২৫ ফুট লম্বা।

বিজ্ঞাপন

সোমবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছোনবুনিয়া নামক এলাকার সংরক্ষিত একটি বনে ভেসে আসা তিমি মাছটি দেখতে পান স্থানীয়রা।

মঙ্গলবার ভেসে আসা তিমি মাছটির বিষয়ে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা। 

আরও পড়ুন

এক গ্রাম হেরোইন মামলায় যুবকের ৫ বছরের জেল
মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিত

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ছোনবুনিয়া বনের যে অংশে তিমিটি ভেসে এসেছে সেখানে খুব বেশি মানুষের আসা-যাওয়া নেই। জোয়ার হলেই সেখানে পানি উঠে যায়। এ ছাড়া, গত দুই তিনদিন ধরে বৃষ্টি হওয়ায় কতদিন আগে তিমিটি ভেসে এসেছে তাও সঠিকভাবে কেউ জানেন না। তবে সোমবার বিকেলে বিশাল আকৃতির মাছটি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে প্রশাসনকে অবহিত করা হয়।

ভেসে আসা তিমির বিষয়ে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ওয়াটারকিপার্স বাংলাদেশ ও টেংরাগিরি সুরক্ষা কমিটির সমন্বায়ক আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন,  বনের মধ্যে তিমি আকৃতির যে মাছটি দেখা যায় এটি এখন পচে নষ্ট হয়ে যাচ্ছে। এখনই যদি সংরক্ষণের ব্যবস্থা না করা হয় এবং পানি থেকে উপরে উঠিয়ে মাটিচাপা না দেওয়া হয় তাহলে এর দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে যাবে। দ্রুত এটিকে সংরক্ষণ করতে মাটিচাপা দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা ঢাকা পোস্টকে বলেন, নদীর তীরে মৃত তিমি মাছ ভেসে আসার খবর পয়ে স্থানীয় বনবিভাগকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে মাছটির ওজন ও আকার নির্ধারণ করার কাজ করছেন তারা। মৃত তিমির বিষয়ে ব্যবস্থা গ্রহণে বরগুনায় কোনো টিম নেই, তাই পটুয়াখালীতে খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার পটুয়াখালীর ওই টিম এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

আব্দুল আলীম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

তরমুজবোঝাই ট্রলার ডুবে ভেসে গেল কৃষকের স্বপ্ন

তরমুজবোঝাই ট্রলার ডুবে ভেসে গেল কৃষকের স্বপ্ন

ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

কুষ্টিয়ায় পাম্পে তেল সংকট, চালকদের ক্ষোভ

কুষ্টিয়ায় পাম্পে তেল সংকট, চালকদের ক্ষোভ