• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়
সড়ক দুর্ঘটনা

বাড়ি ফেরা হলো না নানি-নাতনির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড় 
১২ জুলাই ২০২৪, ০৪:৪৪
অ+
অ-
বাড়ি ফেরা হলো না নানি-নাতনির

পঞ্চগড়ের আটোয়ারীতে তিন বছরের নাতনিকে নিয়ে বাড়ির ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বেগম (৪৫) ও নাতনি আয়শা আক্তার (৩)। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কের গোয়ালদিঘি এলাকায় মাহী ফিলিং স্টেশনের সামনে মাইক্রোবাসের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

নিহত বেগম উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ এলাকার দুলালের স্ত্রী। আয়শা আক্তারের বাবার নাম সাবিরুল। সম্পর্কে তারা নানি-নাতনি। 

আরও পড়ুন

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুর মৃত্যু
৫৮৩ কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনবে সরকার

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সন্ধ্যায় আটোয়ারী থেকে অটোরিকশায় নাতনি আয়শাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন বেগম। পল্লি বিদ্যুত মোড়ের পাশে অটোরিকশা থেকে নামার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে আটোয়ারী মডেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করা হয়, কিন্তু পথে তারা মারা যান।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া ঢাকা পোস্টকে বলেন, নানি-নাতনি অটোতে চড়ে আটোয়ারী থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে পল্লীবিদ্যুত মোড় এলাকায় আরডিআরসের সামনে তাদের পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এ বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এসকে দোয়েল/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের