• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

দক্ষিণ আফ্রিকায় মাহফিল থেকে ফেরার পথে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
১৩ জুলাই ২০২৪, ১৮:২৫
অ+
অ-
দক্ষিণ আফ্রিকায় মাহফিল থেকে ফেরার পথে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন– বাংলাদেশি আরিফ ও মামুন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনিয়মিত সীমান্ত পারাপার : রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা
প্রবাসী ছোট ভাইয়ের মরদেহ আনতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি আটক

এমদাদ হোসেন নামে নিহতের এক স্বজন বলেন, শুক্রবার দক্ষিণ আফ্রিকায় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর একটি মাহফিল শেষে নিজ কর্মস্থল প্রিটোরিয়া শহরে ফিরছিলেন মিলন। পথে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগলে ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়। এসময় তার সঙ্গে গাড়িতে থাকা অন্য দুই সহযোগী আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মোশারফ পরিবারের মেজো সন্তান। জীবিকার তাগিদে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে তার দুটি দোকান ছিল। সর্বশেষ ছয় মাস আগে দেশে এসেছিলেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, মিলনের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল ঢাকা পোস্টকে বলেন, উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ব্যাপারে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, প্রবাসীর পরিবারের সঙ্গে কথা বলেছি। দ্রুত মরদেহ দেশে আনার জন্য আমরা সহযোগিতা করব। এ ছাড়া সরকারিভাবে আর্থিক সহযোগিতাও করা হবে।

তারেক চৌধুরী/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দক্ষিণ আফ্রিকামৃত্যুপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ

মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ