• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

প্রবাসী ছোট ভাইয়ের মরদেহ আনতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী 
১২ জুলাই ২০২৪, ০৬:১০
অ+
অ-
প্রবাসী ছোট ভাইয়ের মরদেহ আনতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী ছোট ভাই তাজুল ইসলামের মরদেহ গ্রহণ করতে যাওয়ার পথে স্ট্রোক করে বড় ভাই মো. দ্বীন ইসলামের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) বাদ জোহর জানাজা শেষে বড় ভাই মো. দ্বীন ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। 

মো. দ্বীন ইসলাম ও তাজুল ইসলাম নোয়াখালী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির সিদ্দীক উল্যাহ মিয়ার ছেলে। 

তাদের প্রতিবেশী স্থানীয় সাংবাদিক মো. নজির উল্যাহ বলেন, ওমান প্রবাসী ছোট ভাই তাজুল ইসলাম গত তিন দিন আগে মারা যান। তার মরদেহ আনতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে বড় ভাই দ্বীন ইসলাম হার্ট অ্যাটাক করে মারা যান। বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে বড় ভাইয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে বন্যার পানিতে ডুবে তিন স্কুলছাত্রের মৃত্যু
বাড়ি ফেরা হলো না নানি-নাতনির

জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আকবর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ছোট ভাইয়ের মরদেহ আজ রাতে ঢাকায় পৌঁছাবে। দুই সহোদরের এমন মৃত্যুর ঘটনায় গোটা পরিবার এখন শোকস্তব্ধ। মর্মস্পর্শী এ খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

বিজ্ঞাপন

হাসিব আল আমিন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু