• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নড়াইল

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনড়াইল 
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৯
অ+
অ-
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

নড়াইলের নড়াগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াগাতী থানায় মামলাটি করেছেন আহত সাংবাদিক জিহাদুল ইসলাম। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াগাতী থানার বল্লাহাটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করছিলেন এশিয়ান টিভির কালিয়া প্রতিনিধি আমানত ইসলাম পারভেজ, চ্যানেল এস-এর হাচিবুর রহমান, দৈনিক সকালের সময়ের জিহাদুল ইসলাম, দৈনিক খবরের শেখ ফসিয়ার রহমান, আঞ্চলিক ফুলতলা প্রতিদিনের রাসেল বিশ্বাস ও তাপস বিশ্বাস। এ সময় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওই এলাকার আজম মোল্যা, মুজিবুর রহমান, আজিবর মোল্যা, হাসান কাজী ও রাজিব হাওলাদারসহ অন্তত ৪০ থেকে ৫০ জন সাংবাদিকদের ওপর হামলা চালায়। সাংবাদিকদের মারধরের পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর এবং ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। হামলায় সাংবাদিক জিহাদুল ও ফসিয়ার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের মারধরের ঘটনায়  মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাংবাদিকহামলামামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ