• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা শাহ আলমসহ গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
২ অক্টোবর ২০২৪, ১৮:৫৫
অ+
অ-
ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা শাহ আলমসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. শাহ আলমসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার অন্যজন হলেন শাকিবুর চৌধুরী অন্তর (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সদস্য এবং মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম চৌধুরী ছেলে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক আইনমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ব্রাক্ষণবাড়িয়ায় তাহেরীর ওপর হামলা

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী ও মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলাসহ থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, অস্ত্র লুটপাট সংক্রান্ত ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত ২৪ আগস্ট ও গত ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িযা সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলাগুলোর আসামিদের গ্রেপ্তার অভিযানে প্রেক্ষিতে আজ বুধবার (২ সেপ্টেম্বর) পৌর শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার শাহ আলম ও অন্তরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মাজহারুল করিম অভি/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪