• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
৫ অক্টোবর ২০২৪, ১৮:৫৫
অ+
অ-
নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে ও শনিবার (৫ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ভূইয়া (৫০), বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনাইদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল ইসলাম (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হরমুজ আলী (৬০)।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা শাহ আলমসহ গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০
বৃদ্ধকে ১১ টুকরো করে হত্যা, স্ত্রী-মেয়ে গ্রেপ্তার

বিজ্ঞাপন

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকালে সদর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপজেলার রামরাইল এলাকা থেকে রামরাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হরমুজ আলীকে গ্রেপ্তার করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলাসহ থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, অস্ত্র লুটপাট সংক্রান্ত মামলার আসামি।

শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চতুর গ্রাম থেকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ভূইয়া ও বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনাইদ মিয়াকে বিজয়নগর থানার পুলিশ গ্রেপ্তার করে। তারা বিজয়নগরে নাশকতা ও ভাঙচুর মামলার আসামি।

বিজ্ঞাপন

অপরদিকে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল ইসলামকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তাকে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

মাজহারুল করিম অভি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪