• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ

গণহত্যাকারীদের কোনো ছাড় নেই : সুলতান সালাউদ্দিন টুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
৭ অক্টোবর ২০২৪, ০৭:২৭
অ+
অ-
গণহত্যাকারীদের কোনো ছাড় নেই : সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যে কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যারা গণহত্যার সঙ্গে জড়িত, যে দল ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে নির্বিচারে গণহত্যা করেছে, তারা গণহত্যাকারী। এই গণহত্যাকারীদের কোনো ছাড় নেই। বাংলাদেশের মাটিতে আগে তাদের বিচার করতে হবে।

বিজ্ঞাপন

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে মানুষ এই মুহূর্তে একটি জিনিস চায়, সেটি হলো একটি নির্বাচন হোক। এই যে আন্দোলন এটি একদিনে সফল হয়নি। দীর্ঘ ১৭ বছরের কষ্টের ফল আজকে এই ফ্যাসিস্ট পতন।

আরও পড়ুন

টাঙ্গাইলে মোবাইলে জুয়া খেলা, সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা
দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে : কাদের সিদ্দিকী

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র লালন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছিলেন স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ।

এদিকে, কর্মী সমাবেশ শেষে ভূঞাপুর প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

অভিজিৎ ঘোষ/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান