• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

সড়ক দুর্ঘটনায় আহত আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি
নীলফামারী
৭ অক্টোবর ২০২৪, ০৭:৩০
অ+
অ-
সড়ক দুর্ঘটনায় আহত আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় কল্পনা রানী রায় (৪০) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তা মারা গেছেন। 

বিজ্ঞাপন

রোববার (৬ অক্টোবর) রাতে রংপুরের ডক্টরস ক্লিনিকে তিনি মারা যান।

এর আগে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

কল্পনা রানী রায় জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের নরেশ চন্দ্র রায়ের স্ত্রী ও ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণহত্যাকারীদের কোনো ছাড় নেই : সুলতান সালাউদ্দিন টুকু
আলমডাঙ্গায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

উপজেলা আনসার ও ভিডিপ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর বিকেলে আনসার ও ভিডিপি অস্ত্র বিহীন ১০ দিনের প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ শেষে অফিসের কাজে মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তিনি। পথে ডোমার উপজেলার সোনারায়ের ডুগডুগি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা সেখান থেকে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

বিজ্ঞাপন

এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে